Ad Code

Responsive Advertisement

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বে ড্র

 বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে


ড্র করেছে আর্জেন্টিনা। দুই পয়েন্ট হারানোর পাশাপাশি আর্জেন্টিনার হতাশা বাড়িয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের চোট। প্রথমার্ধে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। কোপা আমেরিকায় এমিলিয়ানোকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

ম্যাচের শুরুতেই দুই গোলের লিড নিয়ে দারুণ শুরু আর্জেন্টিনার। শেষ সময়ে সমতাসূচক গোল করে লিওনেল মেসিদের হতাশা বাড়িয়েছে কলম্বিয়া।  বাছাইয়ে ছয় ম্যাচ খেলে তিন ড্র আলবেসেলিস্তেদের। এরমধ্যে দুই ম্যাচে মেসিরা পয়েন্ট খুইয়েছেন এগিয়ে থেকে। ১২ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।


আগের ম্যাচে  হতাশ ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিচিলির বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল না পাওয়ায়

Post a Comment

0 Comments