Ad Code

Responsive Advertisement

Good Start Brazil in CUpa America 2021

 


eªvwRj Rq w`‡q ïiæ Kij †Kvcv Av‡gwiKv 2021| সোমবার ভোরে ‘এ’ গ্রুপে রাজধানী ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে তিতের শিষ্যরা জিতেছে ৩-০ গোলে। প্রথমার্ধে মার্কুইনোসের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নেইমার। শেষদিকে ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গ্যাব্রিয়েল বারবোসা।

স্বাগতিক হিসেবে অংশ নেওয়া আগের পাঁচ কোপা আমেরিকার সবকটিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। দেশের মাটিতে কোপা আমেরিকার ম্যাচে এ নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ১৯৭৫ সালে পেরুর বিপক্ষে শেষ হেরেছিল তারা।

 

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড নেইমার দেখান পায়ের জাদু। নিজে গোল করার পাশাপাশি অবদান রাখেন বদলি নামা বারবোসার গোলেও। ব্রাজিলের শেষ তিন ম্যাচে এটি নেইমারের তৃতীয় ‘অ্যাসিস্ট।’ জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা বেড়ে হয়েছে ৬৭। সেলেসাওদের পক্ষে তার চেয়ে বেশি গোল আছে কেবল কিংবদন্তি পেলের (৭৭)।

Post a Comment

0 Comments